রাজশাহীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২১:৪০
 
রাজশাহী মহানগরীতে বজ্রপাতে আশিফ যুবায়ের শুভ (২৫) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।শুভ মহানগরীর তেরখাদিয়া ডাবতলার মোড় এলাকার হাসান আলীর ছেলে।
 
জানা যায়, শুভ নর্দান ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসের ছাত্র ছিলেন।তিনি বেশ কিছুদিন ধরে বাড়িতেই অবস্থান করছিলেন।
 
বাবা হাসান আলী জানান, জুম্মার নামাজের সময় বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরে শুভ বৃষ্টিতে  ভিজতে বাড়ির বাইরে বের হয়। শুভর ওপর বজ্রপাত হলে রাস্তায় পড়ে যায়।
 
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিসৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ আরকেজি