পদ্মায় কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ২২:৫৯
 
ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে পদ্মাতে গোসল করতে নেমে মাহফুজুর রহমান রাকিব (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
 
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাকিব ধানমণ্ডির শংকর এলাকার চেয়ারম্যান গলির মৃত মো. মাহবুবুর রহমানের ছেলে।
 
তিনি মিরপুর বাংলা কলেজের বাণিজ্য বিভাগ থেকে এবছর এইচএসসি পাস করেছেন বলে জানা যায়। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের তালতলায়।