রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ০৯:১৮
 
রোহিঙ্গাদের জাতিগত নিধন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে লাল মোহন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
 
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তাদানে ও তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের ভূমিকা সারাবিশ্বে প্রশংসনীয় হয়েছে। বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। রোহিঙ্গাদের দুর্দশা, বেদনা বাঙালি জাতি হূদয় থেকে অনুভব করে বর্তমান সংকটময় মুহূর্তে তাদের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে।
 
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মোহম্মাদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ডলম্যান ডেভেলপমেন্টের পরিচালক রাশেদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হারুনূর রশিদ প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর