কুমিল্লায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১০:৪৫
 
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় জানা যায়নি।
 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আল আমিন বলেন, লাশটি উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এমআর