কাজল আরিফের কণ্ঠে শাহ আব্দুল করিমের গান

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১০:৫০
 
‘যা দিয়েছো তুমি আমায় কি দেবো তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান’—শাহ আব্দুল করিমের এ গানটিতে আবারও নতুন করে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজল আরিফ। জয় শাহরিয়ারের সার্বিক তত্বাবধানে গানটি নতুন করে রিঅ্যারেঞ্জ করেছেন ফরহাদ।
 
শিগগিরই আজব রেকর্ডস এর ব্যানারে প্রকাশিত হবে গানটি। এই গানটি প্রসঙ্গে কাজল আরিফ বলেন,‘ শাহ আব্দুল করিম আমাদের বাংলা গানের সম্পদ। তার অসংখ্য গান রয়েছে যা আমাদের গানের জগতকে সমৃদ্ধ করেছে। মন মজালে ওরে বাউলা গানটিও সেই সব গানের মধ্যেই একটি অন্যতম গান। গানটি গেয়ে অনেক ভালো লেগেছে আমার। আমার কণ্ঠে ও ফরহাদ ভাইয়ের রিঅ্যারেঞ্জে গানটি শ্রোতাদের আলাদা ভালো লাগা তৈরি করবে বলেই আমার বিশ্বাস।’
 
উল্লেখ্য, কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সম্প্রতি দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
 
চলতি বছরে তার গাওয় ‘স্বপ্নছেঁড়া’ শিরোনামের একটি গান বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে ‘কসম দিলাম’ শিরোনামের আরেকটি গানও দর্শক শ্রোতাদের নজর কাড়ে।
 
ইত্তেফাক/আনিসুর