মুরাদনগরে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১১:০২

 

কুমিল্লার মুরাদনগর থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রামচন্দ্রপুর এলাকার জায়েদ আলী মার্কেটের পশ্চিম পাশের ব্রিজের সামনে থেকে লাশটি উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বাঙ্গরা বাজার থানার (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ব্রিজের কাছে একটি কাঁথায় মোড়ানো অবস্থায় ছেলে শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

ইত্তেফাক/এমআর