ঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীসেবা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পল্লীসেবা বাসে সংঘর্ষ হয়। এতে দুইবাসের ৩০ জন যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম।
