মা ইলিশ সংরক্ষণের সপ্তম দিনে বরিশালের বাবুগঞ্জের সুগন্ধা নদীর দেহেরগতি এলাকায় অভিযান চালিয়ে তিন জেলেকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় জেলেদের জাল ও নৌকা জব্দ করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, দেহেরগতি এলাকার বাচ্চু হোসেন রনি (২২) ও আলআমিন (২৫), আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ এলাকা থেকে মারফত আলী (৪৫)। জব্দ করা হয়েছে ৩টি নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বিবি খাদিজা, মৎস্য অধিদফতরের সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও বাবুগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এএসআই জব্বার কর্তৃক চতুর্মুখী অভিযান পরিচালিত হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে মোট ৭ জনকে আটক করা হল। গত বৃহস্পতিবার রাতে আটক চারজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়।
ইত্তেফাক/জামান
