খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জেলার মহালছড়ি উপজেলার কুমিল্লাটিলা এলাকায় টেলিভিশনে ক্যাবল সংযোগ দিতে গিয়ে জসিম উদ্দিন নামে ওই বিএনপি নেতা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এসময় তাকে বাঁচাতে গিয়ে আলম মিয়া নামে আরো একজন আহত হন। জসিম উদ্দিন মহালছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ জনাব ওয়াদুদ ভূইয়াসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান।
ইত্তেফাক/জামান
