ডোমার উপজেলায় দুই মিনিটের ঝড়ে ২৫টি বাড়ি বিধ্বস্ত, শিশু আহত ও রোপা আমনসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিণচড়া ইউনিয়নে এ ঝড় হয়।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড বেগে বাতাস শুরু হয়। এতে অনেক বড় বড় গাছ পড়ে যায়। ২৫টির বেশি বাড়ি বিধ্বস্ত হয়।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. নাজমুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করে আহত শিশু জাহিমার পরিবারকে পাঁচ হাজার টাকা দেন।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে সরকারি অনুদান দেওয়া প্রতিশ্রুতি দেন।
ইত্তেফাক/ আরকেজি
