সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৩

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:০৯
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৩৪ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানায় ১২ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ৭ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে