বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশি যাত্রী আটক

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৭:২৭
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে শনিবার সকালে ইয়াকুব আলী মিনা (৩৮) নামে এক বাংলাদেশি পাশপোর্টধারী যাত্রীর ব্যাগ থেকে বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
 
পরে তাকে আটক করা হয়। ইয়াকুব গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার নওখান্দা গ্রামের রজব আলীর ছেলে।
 
জানা যায়, ইয়াকুব ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছিলেন। তার গতিবিধি সন্দেহজনক দেখে ব্যাগ তল্লাশি করে ৫ লাখ ৮০ হাজার ৮শ রুপি এবং  ২২১ ডলার পাওয়া যায়।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস্ তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা স্বপন চন্দ্র শীল জানান, ঐ যাত্রীর চলাচল সন্দেহজনক হলে তার ব্যাগ তল্লাশি করা হয়।
 
এ সময় তার ব্যাগের মধ্যে বিশেষভাবে লুকানো বৈদেশিক  মুদ্রা পাওয়া যায়। ওই মুদ্রা বেনাপোল কাস্টমস্ হাউসে জমা দেয়া হয়েছে।
 
আটক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে ।
 
ইত্তেফাক/আরকেজি