গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আয়েশা সুলতানা দম্পতির ৫০ তম বিবাহ বার্ষিকী আগামীকাল রবিবার। ১৯৬৭ সালের ৮ অক্টোবর একসঙ্গে পথ চলার শপথ নিয়েছিলেন তারা। দেখতে দেখতে সেই পথ চলার ৫০ বছর কাল পূরণ হতে যাচ্ছে। এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
মন্ত্রীর বিবাহবার্ষিকীর সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছে শুভানুধ্যায়ীরা। মন্ত্রীপুত্র মাহবুব রহমান শনিবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ৮.১০.১৯৬৭ সাল থেকে একসঙ্গে। শুভ সুবর্ণ বিবাহবার্ষিকী আব্বা ও আম্মা।
প্রসঙ্গত, ১৯৪৩ সালের ১২ জানুয়ারি তারিখে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও প্রথম সারির শিল্পপতিদের অন্যতম। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। রাজনৈতিক অঙ্গনে তিনি দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য।
ইত্তেফাক/রেজা
