ফেনীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২০:০৮
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানে এক সড়ক দুঘর্টনায় ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসতিয়াক মুজিব সাঈদ ও এক শিশু নিহত হয়েছে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইসতিয়াক মুজিবকে (৩৮) বহনকারী গাড়িটি লেমুয়া এলাকায় পৌঁছলে চলন্ত গাড়ির সামনে এক শিশু ও নারী সামনে পড়লে চালক হঠাৎ ব্রেক করলে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুছড়ে যায়। এ সময় গাড়িতে থাকা আওয়ামী লীগ নেতা ইসতিয়াক মুজিব সাঈদ ঘটনাস্থলে নিহত হন। এসময় গাড়ির নিচে অজ্ঞাত পরিচয়ে শিশুটি চাপা পড়ে। পরে তাকে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। 
 
গাড়িতে থাকা অপর দুইজন সহযোগীকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আবদুল আউয়াল লেমুয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
এদিকে, নিহত আওয়ামী লীগ নেতা ইসতিয়াক মুজিব সাঈদ পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সাবেক মরহুম আবু চেয়ারম্যানের বড় ছেলে বলে জানা গেছে। তিনি পরশুরাম মডেল স্কুল ও অনন্তপুর জোসনা স্কুলের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে