এবার কোলকাতায় গাইবেন বাংলাদেশের ফোক ও প্লেব্যাক সঙ্গীত শিল্পী শারমিন দিপু। আগামীকাল রবিবার কোলকাতার মেদিনিপুর জিমাগেরিয়া মহরমবাসী মেলা ও সম্পৃতি উৎসবে স্থানীয় শবনম এন্টারটেইনমেন্টের আয়োজনে গাইবেন তিনি।
এবারের ভারত সফর নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই গায়িকা। এ বিষয়ে শারমিন দিপু বলেন, এত বড় একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিষয়টি সত্যি গর্বের। তাছাড়া ভারতের বড় বড় শিল্পীর সঙ্গে একইমঞ্চে গাইতে পারব, এটাও একটা আনন্দের বিষয়। আশা করছি আমার গান এখানকার শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
তিনি আরো বলেন, কলকাতায় সিনেমার গান যতটা জনপ্রিয় তার চেয়ে অনেক পিছিয়ে আছে অডিও শিল্প। এখানে বাংলাদেশের অনেক শিল্পীর গান খুব জনপ্রিয়। আমি মেদিনিপুরবাসীদের বাংলাদেশি গান গেয়ে শোনাবো। আশা করি স্থানীয়রা বাংলাদেশের গান উপভোগ করতে পারবেন।
এদিকে অাগামী মঙ্গলবার আজমীর শরীফ যাবেন শারমিন দিপু। সেখানে থেকে অাগামী ১২ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
IMG0
উল্লেখ্য, বেশ ভালো সময় পার করছেন এ প্রজন্মের সংগীতশিল্পী শারমিন দিপু। সারাদেশে নিয়মিত কনসার্ট, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন তিনি। এছাড়া বর্তমানে ফোক ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত আছেন তিনি। পরবর্তী অ্যালবামের কাজ চলছে। শিগগিরই শ্রোতাদের উপহার দিবেন বলেও জানা তিনি।
ইত্তেফাক/ইএইচএম
