মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের অপরাধে শনি ও শুক্রবার পদ্মা-যমুনা নদী থেকে ৫৪ জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে দুই দিনে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ আটককৃত ৫৩জনকে ৩হাজার ৫শ’ টাকা করে এবং একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ছেড়ে দিয়েছেন।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, যমুনার বিভিন্ন পয়েন্টে অভিযানকালে তাদের আটক করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। অভিযান আগামী ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
