রাশিয়ার প্রধান বিচারপতি ভিয়াচেসলাভ এম লেভদেভ রবিবার ঢাকা আসছেন। তিন দিনের সফরে সকালে বিশেষ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। অবতরণের পর রাশিয়ার প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট পরিদর্শন করবেন। পরিদর্শনকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সাক্ষাৎ করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে। তার এই সফরকালে দু’দেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষরিত হবে। রাশিয়ার প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনসহ কয়েকজন কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা রাশিয়ার প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
ইত্তেফাক/এমআই
