রাজশাহী কলেজ দেশ সেরা হওয়ায় আনন্দ র্যালি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের প্রশাসন ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা প্রমুখ।
টানা দ্বিতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স ও মাস্টার্স কলেজের মধ্যে শীর্ষে অবস্থান করছে রাজশাহী সরকারি কলেজ। এরআগে ২০১৬ সালে ৬৯ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে প্রথম গৌরব অর্জন করে কলেজটি।
ইত্তেফাক/আরকেজি
