ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা আজ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ০৯:০৭
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা-২০১৭’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।
 
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য ও তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য সিমিন হোসেন রিমি উপস্থিত থাকবেন।
 
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা প্রদান করবেন। সভাপতিত্ব করবেন কোষাধ্যক্ষ ও তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
 
ইত্তেফাক/এমআর