কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ আজিজুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। রবিবার ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে ফুলবাড়ী থানার এএসআই একরামুল হক তাকে আটক করেন।
আটক আজিজুল উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের মৃত রজব আলীর ছেলে। তিনি সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে কুড়িগ্রাম অভিমুখে যাচ্ছিলেন।
ফুলবাড়ী থানার ওসি অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
