বুমফন্টেইনে তৃতীয় দিনের খেলা শুরু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:৪৪
ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়েই বুমফন্টেইনে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকার দ্বিতীয় ফের ব্যাটিং শুরু করেছেন।
 
শনিবার চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। এ কারণে শনিবারই ফের ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। এদিন দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করে দিনের খেলা শেষ করে। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।
 
এর আগে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট হেরে ইনিংসে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
 
ইত্তেফাক/কেআই