৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৫:৪৬
 
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগে শনিবার রাতে সায়িদুল মল্লিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
ফকিরহাট মডেল থানায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে গত শুক্রবার একটি অভিযোগ দায়ের করেন। এস আই কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়িতে একা পেয়ে স্থানীয় গহোর মল্লিকের ছেলে সাইদুল মল্লিক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর এই অভিযোগের ভিত্তিতে সাইদুল মল্লিককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে।
 
ইত্তেফাক/জামান