ডিমলায় অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:২৭
 
নীলফামারীর ডিমলায় শনিবার গভীর রাতে নাউতরা ইউনিয়নের সোনামনির ডাঙ্গা বাজারে আগুনে পুড়ে ১৯টি দোকানের পঞ্চাশ লাখ টাকার মালমাল ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সেখানে ফায়ার সার্ভিজের গাড়ি যেতে না পারায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। 
 
রাত ২টার দিকে নাইমুদ্দিনের পেট্রোলের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। এতে মমিনুর রহমানে ডেকোরেশনের দোকানের ৩০ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে গেছে। 
 
নাউতরা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন বলেন, আগুনের সুত্রপাতের কারণে ১৯টি ব্যবসা প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখ টাকা মালামাল পুড়ে যায়।
 
ইত্তেফাক/কেকে