মুজিবনগর সীমান্তে অবৈধ প্রবেশের সময় আটক ৯

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:৫২
 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভারত থেকে তারা বাংলাদেশে প্রবেশ করছিল।
 
আটককৃতদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার পুর্বহর পাড়ার আব্দুল খালেকের ছেলে রাসেল মিয়া (২৫), খুলনার বাইনবাড়ীয়ার নিখিল বৈরাগীর ছেলে শ্রী পবিত্র (২০) ও পুলিন মণ্ডলের ছেলে বিষ্ণু মণ্ডল (১৮), একই জেলার রুপসার ডুবার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে শ্রী রউফ বিশ্বাস (১৯), করয়া হড্ডার বিমল কৃষ্ণ মণ্ডলের ছেলে সঞ্জিব মণ্ডল (৩৬) ও রাধকান্ত শীলের ছেলে শ্রী সুশান্ত (৩৫), দাকোপ সিংজোড়ার মিলন মণ্ডলের স্ত্রী রাধা মণ্ডল (৩৫), কিশোরগঞ্জের ভৈরব টুকেরহাটির মৃত ইউসুফ মণ্ডলের ছেলে বর্ষা খাতুন (২৪) ও তার মেয়ে শেফা খাতুন (৫) এবং একই গ্রামের আজমের মেয়ে তানিয়া খাতুন (২২)।
 
মুজিবনগর থানার ওসি মনিরুল ইসলাম আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান