সোনারগাঁওয়ে পানিতে ডুবে শ্রমিক নিহত, নিখোঁজ ১

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৮
 
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীর শাখা নদীতে মাছ ধরতে গিয়ে এক শ্রমিক পানিতে ডুবে নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। রবিবার সকালে মেঘনা শিল্প নগরীর গঙ্গানগর নয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতের নাম ইমরান হোসেন। ঘটনার পর ডুবুরিরা এক শ্রমিকের লাশ উদ্ধার করলেও অপর শ্রমিক নিখোঁজ রয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আব্দুল জব্বার বলেন, নিখোঁজ এক শ্রমিক উদ্ধার করা হয়েছে। অপর একজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি সাধারণ ডাইরি ও সোনারগাঁও থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।
 
ইত্তেফাক/জামান