রাজধানীর টিকাটুলিতে আজ রবিবার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খন্দকার আবু তালহার (২২) নামে ড্যাফোডিল ইউনির্ভাসিটির এক ছাত্র নিহত হয়েছেন।
ওয়ারী থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে টিকাটুলির কেএম দাস লেনে বাসার কাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তালহা গুরুতর আহত হন। পরে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তালহার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ওসি জানান।
আবু তালহা ড্যাফোডিল ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। তিনি তিন ভাইবোনের মধ্যে সবার বড়। তার বাবা নরুউদ্দিন একজন ব্যবসায়ী। বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। -বাসস
ইত্তেফাক/কেকে
