কনফিডেন্স গ্রুপ এবং পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের অধীনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন ও জ্ঞানের বৃদ্ধিতে আগামী এক বছর পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের প্রধান উদ্যোগগুলোতে আর্থিক সহায়তা দান অব্যাহত রাখবে কনফিডেন্স গ্রুপ।
অতি সম্প্রতি কনফিডেন্স গ্রুপের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কনফিডেন্স গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম ও প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ ও কর্পোরেট কমিউনিকেশনসের প্রধান মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পিএফডিএ-ভিটিসি ট্রাস্টের চেয়ারম্যান সাজিদা রহমান ড্যানি ও ভাইস প্রিন্সিপাল নুরজাহান দীপা।
ইত্তেফাক/জামান
