গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২২:০৩
 
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেনপুর নতুনপাড়া এলাকা থেকে পাঁচ কেজি হেরোইনসহ মো. সাজমান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সারেনপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে ৫ কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. সাজমানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান