আবারো ব্লু প্যানেট দল আমাদের নিয়ে যাবে ঢেউয়ের নীচে। বিশ্বের সবচেয়ে বড় বসতিতে, সমুদ্রে। কারণ, ষোল বছর পর টিভির পর্দায় ফিরে আসছে বিবিসির ‘ব্লু প্ল্যানেট’ সিরিজ।
IMG0
সমুদ্রের তলদেশে কী আছে? সমুদ্রের নীচের এই বনে কি কল্পকাহিনীর প্রাণীদের বসতি? শিকারকে কিভাবে ধোঁকা দেয় ডলফিন? এসব অজানা ও আশ্চর্য প্রশ্নের সমাধান দিতেই- সমুদ্রের তলদেশে প্রাণীদের বসতি, জীবনধারণ এবং তাদের ছবি নিয়ে তৈরি হয়েছে বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠান।
জানা গেছে, অনুষ্ঠানের ধারা বর্ণনা দিয়েছেন স্যার ডেভিড অ্যাটেনবরো। সঙ্গীত তৈরি করেছেন হ্যান্স জিমার ও রেডিওহেড। এতে ২০১১ সালে গাওয়া ব্রিটিশ রক দলটির ‘ব্লুম’ গানটি ব্যবহার করা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
