সখীপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৬:২৭
 
টাঙ্গাইলের সখীপুরে বালতির পানিতে ডুবে অহি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিয়া পাড়া ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা আলমগীর হোসেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের গাড়ি চালক। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটির মা গোসল করার জন্য বাড়ির উঠানে পানি ভর্তি বালতিতে দাঁড় করিয়ে রেখে বসত ঘরের ভেতরে যান। কয়েক মিনিট পরে এসে দেখে শিশুটি পানি ভর্তি বালতিতে ডুবে উপুড় হয়ে আছে। বালতি থেকে মা এসে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মারা যায়। 
 
ইত্তেফাক/কেকে