নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:০২
 
নেত্রকোনার মদনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । সোমবার দুপুরে উপজেলার বালালী গ্রামের কাকিয়াজুরী বিলে ডুবে তাদের মৃত্যু হয়।
 
জানা যায়, ওই গ্রামের  আনিছ মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৪) ও একই গ্রামের রহিছ মিয়ার ছেলে মোতাহার (৫) কাকিয়াজুরী বিলে গোসল করতে যায়। অনেকক্ষণ হয়ে গেলে তারা না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে এলাকাবাসী তাদের ভাসমান অবস্থায় বিল থেকে উদ্ধার করে।
 
মৃত্যুর বিষয়টি ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ আরকেজি