আওয়ামী লীগের যৌথসভা ১৪ অক্টোবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৯:০৯
 
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা আগামী ১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানিয়ে বলা হয়। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
 
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য দলের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে