বিএনপির বিক্ষোভ বুধবার, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল মঙ্গলবার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৯:৪০
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধাবার ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে দলটি। সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
 
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার দেশের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় সমূহ এবং ১১ই অক্টোবর বুধবার দেশের সকল উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে দেশের সকল উপজেলা, পৌর ও কলেজ ইউনিট সমূহকে যথাযথভাবে উক্ত কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন।
 
এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল দেশব্যাপী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই