বলিউডে যেভাবে পর্দায় আসার ছিলই, সেরকম চলেই এলেন। সারা আলি খান। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যার প্রথম লুকেই মজেছেন ভক্তরা।
'বেতাব' ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন সারার মা অমৃতা সিং। আত্মপ্রকাশেই চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন সারা'র মা আমৃতা। মেয়েও যে সেই পথেই হাঁটছেন তা কেদারনাথ অন পয়েন্টের লুক প্রকাশেই বোঝা গেল। টানা এক মাসের কেদারনাথ অন পয়েন্টের শ্যুটিংয়ের পরই ছবির প্রথম লুক সামনে এসেছে।
অভিষেক কাপুর নিজের দল নিয়ে কাজ করছেন এই ছবির জন্য। কেদারনাথের পবিত্র লোকেশানে কাজ চলছে এই ছবির জন্য। ছবিতে সারার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ধোনি দ্য আনটোল্ড স্টোরির সাফল্যের পর অনেক ছবিতে কাজ করলেও বক্স অফিসে সেভাবে ধামাকা দিতে পারেননি অভিনেতা সুশান্ত সিং।
First look of #SarahAliKhan in #Kedaath directed by @Abhishekapoor. Producers @tseries @kriarj pic.twitter.com/UfzEF2KTeP
— Priya Gupta (@priyagupta999) October 8, 2017
ছবির সহকারী প্রযোজক অভিষেক কাপুর জানিয়েছেন, 'একটা অবিশ্বাস্য শিডিউল...যেমন দম বের হয়ে যাচ্ছে, তেমনি আনন্দদায়ক। পাহাড়ে শ্যুট করা আদৌ সোজা বিষয় নয়। সব সময় আবহাওয়া বদলে যেতে থাকে। ভাগ্য ভালো শ্যুটিং পুরো ঠিকঠাক হয়েছে। '
কথিত আছে শিব-পার্বতীর বিয়ে হয়েছিল ত্রিযুগিনারায়ণ মন্দির ও আকন্দ ধুনি মন্দিরে। এই লাভস্টোরির শ্যুটিংও হয়েছে এই সব সুন্দর মন্দিরের লোকেশনে।
ইত্তেফাক/রেজা
