মানিকগঞ্জে ইলিশ ধরার দায়ে আরো ৩৮ জেলের জরিমানা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২২:১২
 
মানিকগঞ্জে ইলিশ ধরার অভিযোগে সোমবার আরো ৩৮ জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয়ের ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ আটককৃতদের মধ্যে ২৯ জনকে এক বছর করে জেল দিয়েছেন ও অপ্রাপ্তবয়স্ক ৯ জনকে চার হাজার টাকা করে জরিমানা করেছেন।
 
শিবালয় থানা, পাটুরিয়া নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, পদ্মা-যমুনার বিভিন্ন  পয়েন্টে অব্যাহত অভিযানকালে এদের আটক করা হয়। ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি