চান্দিনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২২:২০
 
চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে সোমবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
 
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া।
 
নবাবপুর বাজারে  খালের পাশে সরকারি খাস জমিতে গড়ে উঠা ১৭টি দোকান উচ্ছেদ করা হয়। চান্দিনা থানা পুলিশ, র‌্যাব-১১, কুমিল্লা জেলা পুলিশ ও চান্দিনা ফায়ার স্টেশনের  দমকল কর্মীরা উচ্ছেদ অভিযানে সহায়তা করে।
 
ইত্তেফাক/আরকেজি