পাবনায় কলেজছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় মামলা

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২২:৩৬
 
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে ৪ বখাটের নামে মামলা করেছেন।
 
তারা হলো- উপজেলার হাসুপুর গ্রামের আ. সালামের ছেলে গোলাম হোসেন (২৩), শাহজালালের ছেলে সাজেদুর রহমান (২২), গোলবার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৩) ও ময়লাল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২২)। তারা ওই কলেজছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে।
 
কলেজ অধ্যক্ষ মো. মহসিন আলী জানান, এ বিষয়ে তাদের অভিভাবকদের জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
 
ওসি এসএম আহসান হাবীব জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।