নারায়ণগঞ্জের বন্দরে প্রেমিককে বেঁধে তার সামনেই প্রেমিকাকে রাতভর গণধর্ষণ করেছে ৩ যুবক। পুলিশ ধর্ষক আ. লতিফকে (৩৫) গ্রেফতার করেছে। রবিবার রাতে বন্দরের ছোটবাগ এলাকার একটি পরিত্যাক্ত বাগানে এ ঘটনা ঘটে।
তাদের সোমবার সকালে উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ধর্ষণের শিকার ওই নারী জানান, রোববার রাতে তার প্রেমিক বন্দরের দেওয়ানবাগ এলাকার মৃত আ. মান্নান মিয়ার ছেলে মাসুদের সাথে দেখা করার জন্য ছোটবাগ এলাকায় আসেন। দুইজনে কথা বলার সময় ছোটবাগ এলাকার মজনু মিয়ার ছেলে সন্ত্রাসী লিটন, দেওয়ানবাগ এলাকার সুরুজ মিয়ার ছেলে সন্ত্রাসী সুজন ও পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার বরভারী গ্রামের মৃত গিয়াসের ছেলে সন্ত্রাসী আ. লতিফ মিলে তাদের আটক করে।
এ সময় সন্ত্রাসীরা তাদের কাছে পরিচয় জানতে চায়। তখন উভয়েই নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। পরে তাদের একটি পরিত্যাক্ত বাগানে নিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
তাদের কাছে মাত্র ৪ হাজার টাকা ছিল। সন্ত্রাসীরা ওই টাকা ছিনিয়ে নিয়ে বাকি ৬ হাজার টাকার জন্য প্রেমিককে গাছের সাথে বেঁধে রেখে রাতভর প্রেমিকাকে ৩ সন্ত্রাসী মিলে গণধর্ষণ করে।
এলাকাবাসী সোমবার সকালে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়।
বন্দর থানার ওসি আবুল কালাম ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় সন্ত্রাসী আ. লতিফকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
