রৌমারীতে কাজী আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:১৬
 
উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন নিকাহ রেজিস্টার সেকেন্দার আলীকে (৫২) বাল্য বিয়ের রেজিস্ট্রি করায় আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ে বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে।
 
পুলিশ জানায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের সাটকড়াইবাড়ি গ্রামের মৃত মজাহার আলীর ছেলে নুরুজ্জামান মিয়ার (৩২) সাথে একই ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামের আজিবর রহমানের মেয়ে আশুরা খাতুনের (১৬) বিয়ের রেজিস্ট্রি করেন ঐ কাজী।
 
গ্রামবাসী বাল্য বিয়ের সংবাদটি পুলিশকে জানালে রৌমারী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সেকেন্দার আলী কাজীকে আটক করে থানায় নিয়ে যায়।
 
কাজী সেকেন্দার আলী মোটা অংকের টাকার বিনিময়ে প্রশাসনের অগচরে বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভুয়া ফরমে রেজিস্ট্রিসহ একাধিক অপকর্মে সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 
নানা অপকর্মের দায়ে ইতিপূর্বে একাধিক বার জেল খেটেছেন তিনি। আটককৃত সেকেন্দার আলী দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত ছাত্তার হাজির ছেলে বলে জানা গেছে।