গোপালগঞ্জে এক নারী রোহিঙ্গা সদস্যকে আটক করেছে সদর থানার বৌতলী নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি বাজার থেকে পুলিশ তাকে আটক করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সন্ধ্যায় ভেন্নাবাড়ী বাজার থেকে ওই নারী রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
