হাটহাজারীর চারিয়া থেকে আটক ১৩ জুয়াড়িকে কারাগারে প্রেরণ

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০০:২৬

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের নেতৃত্বে
১৩ জুয়াড়িকে আটক করছে মডেল থানা পুলিশ। রবিবার(৮ অক্টোবর) রাতে  উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উল্লেখিত এলাকার এক চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে আটক করে। পরে মডেল থানা এসআই তানজির বাদী হয়ে আকটকৃত জুয়াড়ী মোঃ শাহজাহান(৪৮) মোঃ তারেক (২২) মোঃ বাচা (২০) ইকবাল (২০) রুবেল(২০) রুবেল(২০) হাচি মিয়া (৩২) ওসমান (৪২) আলী (৩৬) হোসেন(৪৮) আবু নাছের (২৮) ইসহাক (৪২) কামাল( ৪২)সহ মোট ১৩ জনের নামে জুয়া আইনে মামলা দায়ের করেন। যার নাম্বার ১৪।

৯ অক্টোবর বিকালের দিকে আটক ব্যক্তিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

ইত্তেফাক/নূহু