বাবুগঞ্জে জোয়ার ও বৃষ্টিতে জলাবদ্ধ বিদ্যালয়ের মাঠ

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ০০:৫৮

জোয়ার কিংবা ভাটা যাই হোক সবই অবলোকন করা যায় বিদ্যালয়ের  শ্রেণিকক্ষ থেকে। পুরো সমুদ্র সৈকত যেনো বিদ্যালয়ের খেলার মাঠ। আর এ কারণে সীমাহীন দুর্ভোগ পাড়ি দিয়ে প্রতিদিন পড়ালেখা করছেন বাবুগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলার রাজগুরু নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশের রাস্তাসহ এর খেলার মাঠ জোয়ার ও বর্ষার পানিতে ডুবে থাকে। এতে সীমাহীন দুর্ভোগে হাঁটু পানি পার হয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। রাজগুরু নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম জানান, মাঠের ওপর দিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হয়। কিন্তু জোয়ারের পানি ও বৃষ্টিতে মাঠ ডুবে থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার মজুমদার বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অচিরেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

টানা বর্ষণে ঝিনাইদহের জনজীবন স্থবির

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান,

লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে-খাওয়া সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বৃষ্টিতে শাক-সবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বৃষ্টির সঙ্গে বাতাসে সদ্য বের হওয়া ধানের শীষের ফুল ঝরে যাবে বলে তারা জানান।

ইত্তেফাক/নূহু