শতাব্দী ওয়াদুদের নতুন ধারাবাহিক ‘অলি’

আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১১:২৫
 
সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হয়েছে ‘অলি’ শিরোনামে নতুন ধারাবাহিক নাটক। চার্লস ডিকেন্সের ‘অলিভার টুইস্ট’ গল্প অবলম্বনে নতুন ধারাবাহিক নাটক ‘অলি’। 
 
শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অলি’। নাটকটির কাহিনী রচনায় আহমেদ খান হীরক ও জুনায়েদ হোসেন, পরিচালনায় রাকেশ বসু এবং লাইন প্রডিউসার তানভীর সানি। 
 
অভিনয়ে আছেন শান্ত, ডলি জোহর, এফ এস নাঈম, সানজিদা প্রীতি, আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, আলোক, রোমানা স্বর্ণা, নরেশ ভূঁইয়া, লুত্ফর রহমান জর্জ, আদনান ফারুক হিল্লোল, মৌসুমী হামিদ, লাইলা হাসান, নোভা ফিরোজ, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, মাসুদ মহিউদ্দিন, রাইসুল ইসলাম আসাদ, শিল্পী সরকার অপু, শামীমা নাজনীন এবং কাজী উজ্জ্বল।
 
ইত্তেফাক/আনিসুর