ব্যালন ডি’ অরের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। গত রাতে ৩০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে প্রথম ৫ জনের মধ্যেই রয়েছেন নেইমার, মডরিচ, মার্সেলো, কান্তে ও দিবালার। এরপর ধীরে ধীরে টুইটারে পাঁচজন করে ফুটবলারের নাম প্রকাশ করেছে পত্রিকাটি।
বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে শেষ পাঁচজন হিসেবে নাম এসেছে রোনালদো, হ্যাজার্ড, বোনুচ্চি, ইসকো ও এমবাপের। এই তালিকায় রিয়ালের ৭ জন ফুটবলার রয়েছেন। আর বার্সার রয়েছেন দুজন। বার্সা থেকে মেসি ছাড়া আছেন লুইস সুয়ারেজ। প্যারিস সেন্ট জার্মেই থেকে আছেন নেইমার, কাভানি ও এমবাপ্পে। জুভেন্টাস থেকে পাওলো দিবালার সঙ্গী বুফন।
ব্যালন ডি’ অরের ৩০ জনের তালিকা
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, এডেন হ্যাজার্ড, নেইমার, পাওলো দিবালা, লুইস সুয়ারেজ, দ্রিস মের্তেনস, রবার্ট লেভান্ডফস্কি, হ্যারি কেন, এডিন জেকো, আঁতোয়ান গ্রিজমান, সাদিও মানে, রাদামেল ফ্যালকাও, লিওনেল মেসি, পিয়েরে অবামেয়াং, এডিনসন কাভানি, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে।
মিডফিল্ড: লুকা মডরিচ, এনগোলো কান্তে, কুতিনহো, কেভিন ডি ব্রুইনা, টনি ক্রুস, ইসকো।
ডিফেন্ডার: মার্সেলো, সার্জিও রামোস, ম্যাট হামেলস, লিওনার্দো বোনুচ্চি।
গোলকিপার: ইয়ান অবলাক, ডেভিড ডি গিয়া, জিয়ানলুইজি বুফন।
ইত্তেফাক/কেআই
