সীতাকুণ্ডে এক বৃদ্ধ প্রতিদিনের ন্যায় রেললাইনের উপর দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
মঙ্গলবার ভোর পাঁচটায় ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের বজলুর মিস্ত্রির ছেলে কেরানি (৫২) রেললাইনের উপর দিয়ে হাটার সময় উত্তর দিক থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন তার ধাক্কা দেয়। পরে স্থানীয়রা খবর পেয়ে তার ছিন্নভিন্ন দেহ বাড়িতে নিয়ে যায় এবং নিহত কেরানি কৃষি কাজ করতেন বলে জানা যায়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রেহানউদ্দিন রেহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি তার আত্মীয় স্বজনরা নিয়ে যায়।
ইত্তেফাক/এএম।
