যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে মাইন উদ্দীন (২৬) নামে এক স্বর্ণমানবকে আটক করেছে কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা দল।
স্বর্ণ মানবের সন্ধানে বেনাপোলের ওই গোয়েন্দা দল সোমবার সকালের দিকে ভারতে প্রবেশের সময় ভ্রমণ কর চেকিং পয়েন্টে থেকে মাইন উদ্দীনকে আটক করে। কিন্তু সোনার সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায় নানা কৌশল অবলম্বন করে বিকেলের দিকে তার পায়ু পথ থেকে বের করা হয় ১০টি সোনার বার। আটককৃত মাইন উদ্দীন কুমিল্লার মুরাদনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জব্দকৃত সোনার ওজন ১ কেজি। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা। সোনার বারগুলো বেনাপোল কাস্টম হাউসের গুদামে জমা দেয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে মাইন উদ্দীনকে। দীর্ঘ দিন ধরে সে স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানান বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মো. সাদিক হোসেন।
ইত্তেফাক/জামান
