জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ (‘এ’ ইউনিট) ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের (‘আই’ ইউনিট) ফল প্রকাশিত হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। বিভিন্ন ভাগে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৩৬ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছাত্রদের ২৩৮টি আসনের বিপরীতে ২৩৯৫ জন এবং ছাত্রীদের ১৯৭ আসনের বিপরীতে এক হাজার ১৯৭০ জনের ফল প্রকাশ করা হয়েছে।
নতুন ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৫৪৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছাত্রদের ১৫টি আসনের বিপরীতে ১৫০জন এবং ছাত্রীদের ১৫টি আসনের বিপরীতেও ১৫০জনের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://ju-admission.org/apply/result পাওয়া যাবে।
ইত্তেফাক/জামান
