জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৩০টি অনার্স বিষয়ের পরীক্ষায় দেশের ৫৫০টি কলেজ থেকে মোট এক লাখ ৩৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তারমধ্যে এক লাখ ২৮ হাজার ৯৪৭ জন ৪র্থ বর্ষে উন্নীত হয়েছে। উন্নীতের হার ৯৩.৯৩ ভাগ। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuhp3 Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd I www.nubd.info থেকে জানা যাবে।
এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার ফলও মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সারা দেশের ৩৮টি কেন্দ্রে ৭৩ টি কলেজের মোট ১১ হাজার ৭২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৭ হাজার ৩৮৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৩.০২ ভাগ। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd I www.nubd.info থেকে জানা যাবে।
ইত্তেফাক/এমআই
