রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তোছাদ্দেক হোসেন দুলাল (৩৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি রংপুর সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নের শাহবাজপুর কলাখামার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে এবং সদর উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সোমবার সন্ধ্যায় রংপুর-বদরগঞ্জ সড়কের চেংমারী নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই শিক্ষক নিজ বাড়ি থেকে পারিবারিক কাজে মোটরসাইকেল যোগে বদরগঞ্জ শহরে যাচ্ছিলেন। ওইস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওইদিন রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি।’
ইত্তেফাক/আরকেজি
