সন্ধ্যা নদীতে ইলিশ ধরার দায়ে পিরোজপুরের কাউখালীর সুবিদপুর গ্রামের সাইদুল (৩৫) ও হারেজ আলী (৪০) নামে দুই জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় ওই দুই জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেন।
নেছারাবাদ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আসাদুজ্জামান হারুন জানান, মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশ কচাঁ ও সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আইন অমান্য করে মাছ ধরার দায়ে দুই জেলেকে আটক এবং প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।
ইত্তেফাক/ আরকেজি
